সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার প্রলোভনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছক্কু মিয়া (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছক্কু একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশুটি।
এ সময় প্রতিবেশী ছক্কু মিয়া তাকে বিস্কুট দেওয়ার প্রলোভনে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছক্কু মিয়াকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










