সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বিসিএস লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বিসিএস লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা দিতে গিয়ে আটক হয়ে জেলহাজতে গেলেন মো. আলম মিয়া নামে এক ভ‍ুয়া পরীক্ষার্থী।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মো. আলম মিয়াকে আটক করা হয়। আলমের বাড়ি বগুড়ার সোনাতলায়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক কর্মকর্তা জানান, আলম পাঁচ অঙ্কের রেজিস্ট্রেশন নম্বরের শেষ অঙ্ক ‘০’কে ঘষামাজা করে ‘৪’ বানান। তিনি নিজেকে আসল পরীক্ষার্থী বলে দাবি করেন। কিন্তু একই রোলের দুইজন হওয়ায় ঝামেলায় পড়ে যান হলের পরীক্ষকরা।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান টুটুল বাংলানিউজকে বলেন, টেলিটক মোবাইল অপারেটরের সহায়তায় ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়।

মোবাইল কোর্টের নির্বাহী মাজিস্ট্রেট ১৫ দিনের সাজার রায় দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আলম ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে অংশ নিলেও অকৃতকার্য হয়েছিল বলে জানায় পিএসসি।

সূত্র: বাংলা নিউজ