নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব মানবাধিতকার দিবস উপলক্ষ্যে আনন্দ র্যালী ও মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় জোনাল কমিটি।
শনিবার বেলা ১১ টায় আসক’র রাজশাহী বিভাগ এর সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামের নেতৃত্বে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি বর্নাঢ্য আনন্দ-র্যালি বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে মায়ানমারে নৃশংষ গনহত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি খন্দকার শামীম আলমের সভাপতিত্বে মানব-বন্ধন মায়ানমারের গনহত্যা ও বর্বর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু মহাসিন আলী বাদল, প্রধান উপদেষ্ঠা হরুনূর রশিদ, উপদেষ্টা ফরিদ মামুদ হাসান, মাহবুব জান মুকুল, রাব নাওয়াজ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহবায়ক এ্যাড: এনামুল হক, আসক ফাউন্ডেশন এর সহ-সম্পাদক আল-হেলাল রানা, দপ্তর সম্পাদক গোলাম নবী রনি, নির্বাহী সদস্য রাবেয়া নুসরাত, আনোয়ার হোসেন দিপক, আবদুল গফুর, সার্জেন হোসেন, হেমায়েত উদ্দিন, সাইদুল রহমান, আনারুল হোসেন প্রমুখ।

স/শ










