সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

বিশ্বে রোজ ২০ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বিশ্বে রোজ ২০ অভিবাসীর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জীবন বাঁচাতে বা আরো ভালোভাবে বাঁচতে নিজের দেশ ছেড়ে ঝুঁকি নিয়ে অন্য কোনো দেশে পাড়ি জমানোর পথে চলতি বছর মারা গেছেন সাত হাজারেরও বেশি অভিবাসী ও উদ্বাস্তু।

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

 

আইওএমের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে এই নিহতের সংখ্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই সংখ্যার অর্থ প্রতিদিন গড়ে ২০ জন নিহত হয়েছেন। এমনকি এ বছর শেষ হওয়ার আর যে কদিন বাকি আছে সেই কদিনেও আরো দুই থেকে তিনশো নারী, পুরুষ ও শিশুর মৃত্যুর খবর পাওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে।

 

তুলনামূলক চিত্রে দেখা গেছে, ২০১৪ সালে একই কারণে নিহতের সংখ্যা ছিল পাঁচ হাজার ২৬৭ জন এবং ২০১৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭৪০ জনে। সেই সংখ্যা এই বছরের ডিসেম্বর মাস শেষ না হতেই সাত হাজার ছাড়িয়েছে।

 

আইওএম বলছে, অভিবাসীদের মৃত্যু বা হারিয়ে যাওয়ার সংখ্যা বিশ্বের সব অঞ্চলেই বেড়েছে। এর মধ্যে রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল, উত্তর ও দক্ষিণ আফ্রিকা, মধ্য আমেরিকা এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তবর্তী অঞ্চল।

 

এ ছাড়া ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়ার সাতশরও বেশি অভিবাসী পরিবহন দুর্ঘটনা, সহিংস হামলা এবং খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের অভাবে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। আর এই ধরনের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুদান, মিসর ও লিবিয়ার। এসব এলাকার বেশির ভাগ মৃত্যুর খবরই সরকার বা মানবিক সাহায্য সংস্থাগুলোর কাছে লিপিবদ্ধ থাকে না।

 

সূত্র: এনটিভি