
সিল্কসিটিনিউজ ডেস্ক:
আকারে আর দশটা সাধারণ আঙুরের চেয়ে বেশ বড়, প্রায় পিংপং বলের সমান। দেখতে টুকটুকে লাল- বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আঙুর রুবি রোমানের কথা। এই আঙুর দেখতে যেমন সুন্দর, এর স্বাদও দুর্দান্ত।

তবে ‘রূপে-গুণে’ অনন্য এই আঙুরের দাম শুনলে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে। কারণ এই রুবি রোমান প্রজাতির একটা আঙুরের দামই বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা!
প্রশ্ন উঠতে পারে কেন এতো দাম এই প্রজাতির আঙুরের? কারণ একে বলা হয় অত্যন্ত বিরল প্রজাতির আঙুর।একমাত্র জাপানের ইসিকোয়ায় উৎপাদন হয় এই প্রজাতির আঙুরের। এই আঙুর উৎপাদনে জন্য লাগে বিশেষ যত্ন।
প্রতি বছর খুব কম পরিমাণে এই আঙুর উৎপাদন হয়। এছাড়া এই আঙুর বিক্রির জন্য কঠোর নিয়ম মানা হয়। ক্রেতার হাতে তুলে দেওয়ার আগে প্রত্যেকটা আঙুর পরীক্ষা করে খাওয়ার উপযোগী আঙুর বাছা হয়। কঠোরভাবে মান পরীক্ষার পরই ক্রেতার হাতে তুলে দেওয়া হয় বিশ্বের অন্যতম দামি এই ফল।









