সদ্য প্রকাশিত
রিজভী আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
বিচিত্র

বিশ্বের ক্ষুদ্রতম শিশু!

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৯১ মিনিট পড়া
বিশ্বের ক্ষুদ্রতম শিশু!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপানের রাজধানী টোকিওর এক হাসপাতালে গত আগস্টে ২৬৮ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছিল একটি শিশু। মায়ের গর্ভে ২৪ সপ্তাহ পার না হতেই জন্ম হয় শিশুটির।

এটি ছিল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র শিশু। ডাক্তাররা প্রথমে তার বাঁচার আশা করেননি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শিশুটি সম্প্রতি সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। শিশুটির ওজন বেড়ে হয়েছে ৩.২ কেজি। ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাইরের জগতের আলো দেখেছে সে। বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে শিশুটি।

শিশুটির চিকিৎসক ড. টাকেশি আরিমিতসু বলেন, এ পর্যন্ত জন্মানো সবচেয়ে ক্ষুদ্রকায় ছেলে নবজাতক ছিল সে। এর আগের রেকর্ডটি রয়েছে একটি মেয়ে নবজাতকের। ২০১৫ সালে মাত্র ২৫২ গ্রাম ওজন নিয়ে জন্ম হয়েছিল ওই মেয়ে নবজাতকের। কিয়ো ইউনিভার্সিটি বলছে, জাপানে ৩০০ গ্রামের কম ওজনের নবজাতকের ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশেরও কম। তাই এত কম ওজনে জন্ম নিয়ে শিশুটির বেঁচে থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তারা।