সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বিশ্বকাপ জিতে বিশাল অঙ্কের পুরস্কার পেল ভারত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বিশ্বকাপ জিতে বিশাল অঙ্কের পুরস্কার পেল ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং তৃতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপ জেতায় বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে সূর্যকুমার যাদবের দল। তাদের ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আজ সকালে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল দেশটির ক্রিকেটের শীর্ষ সংস্থা। এ বার সেই অঙ্কটা ৬ কোটি বেড়ে গেল।

ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের কাছে পাত্তা পায়নি নিউজিল্যান্ড। ভারতের করা ২৫৫ রানের জবাবে তাদের ইনিংস থামে ১৫৯ রানে। ৯৬ রানের জয়ের পর উৎসবে মেতেছে গোটা ভারত। ক্রিকেটাররাও নিজেদের মতো করে শিরোপা জয় উপভোগ করছেন। পুরস্কার ঘোষণা ভারতীয় দলের আনন্দ দ্বিগুণ করে দিল বিসিসিআই।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে সংস্থাটি।