সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বিশ্বকাপজয়ী বুমরা-পান্ডিয়া-স্যামসনদের ১৭০ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বিশ্বকাপজয়ী বুমরা-পান্ডিয়া-স্যামসনদের ১৭০ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের জন্য আইসিসির মোট অর্থ পুরস্কার ছিল ১ কোটি ৩৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৫ কোটি ৫০ লাখ টাকা।

স্বাগতিক ভারত গত রবিবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে ৩০ লাখ ডলার (৩৬ কোটি ৭৭ লাখ টাকা)।

সূর্যকুমার যাদবের দল অর্থ পুরস্কার পাচ্ছে আরো। আজ তাদের জন্য ১৩১ কোটি রুপি (১৭০ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির মোট অর্থ পুরস্কারের চেয়েও বিসিসিআই তাদের ৫ কোটি ৩০ লাখ টাকা বেশি দিচ্ছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার রাতের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ট্রফি জেতার পাশাপাশি শিরোপাও ধরে রেখেছে তারা। পাশাপাশি প্রথম স্বাগতিক দল হিসেবেও তারা চ্যাম্পিয়ন হয়েছে।

এই সাফল্য উদযাপনে বিসিসিআই রীতিমতো ইতিহাসই গড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির ক্রিকেটে এটাই সবচেয়ে বড় অর্থ পুরস্কার।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা-বিরাট কোহলি-রবীন্দ্র জাদেজাদের ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার দিয়েছিল বিসিসিআই। গত বছর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর দিয়েছিল ৫৮ কোটি রুপি।