সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

বিরল প্রজাতির ডাইনোসরের খোঁজ চীনে

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
বিরল প্রজাতির ডাইনোসরের খোঁজ চীনে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোটি কোটি বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবীর সর্বপ্রথম প্রাণী, ডাইনোসর। বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী, আকারে প্রকান্ড হওয়ার জন্যই ধীরে ধীরে বিলুপ্তি ঘটেছে এই প্রজাতির। শুধু অবশিষ্ট হিসেবে রয়ে গিয়েছে তাঁদের জীবাশ্ম। সম্প্রতি চিনে এমনই প্রকান্ড আকারসম্পন্ন এক জীবাশ্ম পাওয়া গিয়েছে বলে খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

২০১৪ সালে ১৬১ মিলিয়ন বছর পুরনো একটি মাংসাশী ডাইনোসর বা ভেলোসির‌্যাপ্টরের দেহাবশেষ খুঁজে পেয়েছিলেন পূর্ব চিনের বাসিন্দা হেবেই প্রোভিন্সে। চিনের ‘প্যালন্টোলজিকাল মিউজিয়াম অফ লিয়াওনিং’-এর গবেষকরা দীর্ঘদিন যাবৎ এই জীবাশ্মটির উপর পরীক্ষা করেছেন। চ্যাড এলিয়াশনের গবেষণা অনুযায়ী, ডাইনোসরটির আকার হাঁসের মতো।

ডাইনোসর। (ছবি  : পিক্স্যাবে)

স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এসইএম দ্বারা পরীক্ষা করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁরা জানিয়েছেন যে, প্রাণীটির পালক রামধনু রঙের। গবেষকরা প্রাণীটির নাম দিয়েছেন চাইহঙ জুজি (Caihong juji)। এলিয়াশনের বক্তব্য অনুযায়ী, এই প্রাণীটি পৃথিবীর একমাত্র রামধনু রঙের ডাইনোসর নয়। বিশেষজ্ঞদের মতে, মাইক্রোর‌্যাপ্টার নামক আরও একটি চার-পা বিশিষ্ট ডাইনোসরের প্রমাণ ইতিপূর্বেই পাওয়া গিয়েছে, যার পালকও রামধনু রঙের।

ডাইনোসর। (ছবি  : পিক্স্যাবে)

গবেষকরা আরও জানিয়েছেন যে, চাইহঙ জুজি পৃথিবীর সর্বপ্রথম শ্রেণীর ডাইনোসরদের মধ্যে একটি যার ডানার আকৃতি ছিল অপ্রতিসম। অর্থাৎ ডানা থাকা সত্ত্বেও সে উড়তে অক্ষম ছিল। তাঁর পালক শুধু মাত্র শরীর গরম রাখতে সাহায্য করত।