
সঙ্গীর বাবা-মায়ের সমালোচনা করবেন না
বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান

প্রতিটি ক্ষুদ্র সমস্যার জন্য লড়াই করা বুদ্ধিমানের কাজ নয়। এতে আপনার ঝগড়াটে স্বভাবই প্রকাশ পাবে। এর পরিবর্তে বুদ্ধিমান হোন এবং সমস্যা সমাধানের সুন্দর কোনো উপায় বেছে নিন। এটি আপনার আত্মসম্মান বজায় রাখতেও কাজ করবে। ছোট ছোট বিষয়গুলো ধরে রাখবেন না, ছাড় দিতে শিখুন। এর অর্থ এই নয় যে আপনাকে চুপচাপ বসে থাকতে হবে এবং কখনই কোনো সমস্যা উত্থাপন করবেন না। সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই সঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় খোলাখুলি কথা বলুন।

সঙ্গীর ভালোবাসার ধরন বুঝুন
মনে রাখবেন, প্রত্যেক মানুষই আলাদা। আপনি তাকে যেভাবে ভালোবাসেন, ঠিক সেভাবেই সে আপনাকে ভালোবাসবে এটা আশা করা বোকামি। তাকে তার মতো করে ভালোবাসতে দিন। কেউ হয়তো গা ঘেঁষে থাকতে পছন্দ করে, কেউ আবার কিছুটা সময় একা কাটাতে। তার ভালোবাসার ধরন বুঝুন। প্রতিটি দম্পতি অনন্য এবং বিভিন্ন দ্বন্দ্ব সমাধানের সুন্দর উপায় রয়েছে, তবে আপনাকে যা শিখতে হবে তা হলো একে অপরের চাহিদাকে সম্মান করা। এতে আপনি শুধু জীবনসঙ্গী নন; সেরা বন্ধুও হয়ে উঠতে পারবেন।










