সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
খেলা

বিমানের যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা জাতীয় দলের মিডফিল্ডার কাজেম শাহ

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
বিমানের যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা জাতীয় দলের মিডফিল্ডার কাজেম শাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানিকে নিয়ে রোমে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে সেটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হলে আড়াইশর বেশি যাত্রীর সঙ্গে বিড়ম্বনায় পড়েন জাতীয় দলের এই ফুটবলারও।
ফ্লাইটটি রোমে অবতরণের পর দীর্ঘ সময় যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করতে হয়। পরে তাদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া হয়। তবে ঢাকায় ফেরার ফ্লাইট কখন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি কাজেম ও তাঁর পরিবার।

কাজেমের বাবা হালিম শাহ বলেন, ‘আমরা প্রায় ৭-৮ ঘণ্টা এয়ারক্রাফটে বসে ছিলাম। এরপর বাইরে বের হই এবং হোটেলে অবস্থান করি। ঢাকার ফ্লাইট আবার কখন, সেটা এখনো জানি না। বিমান বাংলাদেশ থেকে কিছুই জানানো হয়নি।

’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, টরন্টো–রোম–ঢাকা রুটে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। কারিগরি ত্রুটি সারাতে বাংলাদেশ থেকে প্রকৌশলীদের একটি দল রোমে নেওয়া হচ্ছে।

আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে বিমান।
তবে ফ্লাইটটি ঠিক কখন ঢাকার উদ্দেশে রোম ছাড়বে, সেটি এখনো নিশ্চিত নয়। ফলে কাজেম ও তার পুরো পরিবারের দেশে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে।