সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বিভিন্ন অপরাধে নগরীতে গ্রেফতার ৩৪

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
বিভিন্ন অপরাধে নগরীতে গ্রেফতার ৩৪


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় (২৩ এপ্রিল) ৩৪ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৬ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ৯ জনকে আটক করে। এর মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে ১৪ গ্রাম হেরোইন, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল, ১২০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার হয়।

এস/আই