
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান গত ২৪ ঘন্টায় (৩১ মে) ২৩ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, পবা থানা ৯ জন ও কাশিয়াডাঙ্গা থানা ৩ জনকে আটক করে। এর মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এস/আই









