সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

বিপদে বাংলাদেশ

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭৪ মিনিট পড়া
বিপদে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হায়দরাবাদ টেস্ট বাঁচানোর লড়াইয়ে ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ।

স্কোর : বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৪২/৮ (লক্ষ্য ৪৫৯)
ব্যাটিং : তাইজুল ইসলাম (০), কামরুল ইসলাম রাব্বী (২)
আউট : মেহেদী হাসান মিরাজ (২৩), মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪), সাব্বির রহমান (২২), মুশফিকুর রহিম (২৩), সাকিব আল হাসান (২২), মুমিনুল হক (২৭), সৌম্য সরকার (৪২), তামিম ইকবাল (৩)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮৮
ভারত প্রথম ইনিংস: ৬৮৭/৬ (ডিক্লেয়ার)
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫৯/৪ (ডিক্লেয়ার)

মিরাজকে হারিয়ে বিপদে বাংলাদেশ: আবারও সেই একই ভুল। অফস্ট্যাম্পের অনেক বাইরের বল বেরিয়ে যাওয়ার সময় খোঁচা দিলেন মিরাজ। বল লাগল মিরাজের গ্লাভসে। রবীন্দ্র জাদেজার আবেদনে আঙুল তুলতে ভুল করলেন না আম্পায়ার।  ৬১ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করেন মিরাজ।

পরিসংখ্যান: ইংল্যান্ডের জন মারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬২/৬৩ মৌসুমে প্রথম রান নেন ৭৯তম বলে। শেষ পর্যন্ত ১০০ বলে ৩ রান করেন তিনি। ইংল্যান্ডের উইকেট রক্ষক এ ব্যাটসম্যান কাঁধের ইনজুরি নিয়ে ব্যাটিং করেছিলেন। ভারতের বিপক্ষে টেস্ট ড্র করতে হলে কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম এমন দৃঢ়তাপূর্ণ ইনিংস খেলতে হবে। 

২৯তম বলে কামরুলের প্রথম রান: মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন কামরুল ইসলাম রাব্বী। ২৯তম বলে তার ব্যাট থেকে আসে প্রথম রান। দৃঢ় ব্যাটিং ও অসাধারণ টেম্পারমেন্ট দেখিয়ে ২২ গজের ক্রিজে টিকে আছেন ডানহাতি এ ব্যাটসম্যান। অশ্বিনের বলে পয়েন্টে বল পাঠিয়ে ২ রান নেন কামরুল।

জীবন পেলেন মিরাজ: ইশান্ত শর্মার অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা লাগাতে গিয়ে স্লিপে ক্যাচ দেন মিরাজ। ১৩ রানে থাকা মিরাজকে নতুন জীবন দেন মুরালি বিজয়।

মাহমুদউল্লাহ সাজঘরে: ইশান্তের শর্ট বল। পুল করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামনে এসে লং লেগে ক্যাচ ধরলেন ভুবনেশ্বর কুমার। বড় ইনিংসের আশা জাগিয়ে আউট হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৪৯ বলে ৭ বাউন্ডারিতে ৬৪ রান করে ফিরলেন ডানহাতি এ ব্যাটসম্যান। মাহমুদউল্লাহর পর নেই প্রতিষ্ঠিত কোনো ব্যাটসম্যান। তাই ভারতীয় শিবিরে টেস্ট জয়ের উল্লাস!

রিভিউ নিয়েও বাঁচলেন না সাব্বির: মুশফিকুর রহিম আউট হওয়ার পর ১৮ ওভার টিকে ছিলেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৫১ রান যোগ করেন তারা। ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে জমাট ব্যাটিং করছিলেন দুজন। মধ্যাহ্ন বিরতির আগে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। বিরতির পর স্বাগতিকদের আনন্দে ভাসালেন ইশান্ত শর্মা। ইনসুইং ডেলিভারিতে এলবিডাব্লিউ ৬১ বলে ২২ রান করা সাব্বির। বল একটু নিচুঁ হয়ে সাব্বিরের প্যাডে আঘাত করে। আম্পায়ার আঙুল তোলার পর রিভিউয়ের আবেদন করেন সাব্বির। কিন্তু বাঁচতে পারেননি।

‘ফিফটি-ফিফটি’: ইশ! মুশফিকুর রহিম যদি পাগলামি না করতেন তাহলে নিশ্চিত প্রথম সেশনে এগিয়ে থাকত বাংলাদেশ। এমনিতেই বিরাট কোহলির মুখে হাসি নেই। মুশফিক টিকে থাকলে বিরাট কোহলির কপালে আরও ভাঁজ পড়ত! পঞ্চম দিনের সকালের সেশনে ৩২ ওভারে ৯৯ রান তুলেছে বাংলাদেশ। হারিয়েছে ২ উইকেট। দুই দলের লড়াইয়ের অনুপাত ৫০ঃ৫০। সাকিব আল হাসান ২২ ও মুশফিকুর রহিম ২৩ করে সাজঘরে ফিরেছেন। একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। ষষ্ঠ উইকেটে মধ্যাহ্ন বিরতির আগে ৪০ রানের জুটি গড়েছেন মাহমুদউল্লাহ ও সাব্বির। তাদের ব্যাটে লড়াইয়ে বাংলাদেশ।  

১০ ইনিংস পর মাহমুদউল্লাহর হাফ-সেঞ্চুরি : উমেশ যাদবের বল বাউন্ডারিতে পাঠিয়ে ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ বলে ৬ বাউন্ডারিতে ল্যান্ডমার্কে পৌঁছান তিনি। ১০ ইনিংস পর প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেন মাহমুদউল্লাহ। দশ ইনিংসে তার সর্বনিম্ন রান ছিল ৫, সর্বোচ্চ ৪৭। ২০১৫ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রান করেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।
প্রথম ওভারেই অশ্বিনের উইকেট : পঞ্চম দিনে নিজের প্রথম ওভারেই রবীচন্দ্রন অশ্বিন সাফল্য এনে দিলেন টিম ইন্ডিয়াকে। দলকে সবথেকে বড় উইকেট উপহার দিয়েছেন ডানহাতি এ স্পিনার। অশ্বিনের শিকার প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিকুর রহিম। এগিয়ে এসে মারতে গিয়ে মিড অফে জাদেজার হাতে ক্যাচ দেন টাইগার দলপতি। টার্নের বিপরীতে শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন মুশফিক (২৩)। এক কথায় নিজের উইকেট আত্মাহুতি দিয়েছেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান।

মুশফিক-মাহমুদউল্লাহর প্রতিরোধ : দিনের তৃতীয় ওভারে সাকিব আল হাসানকে হারিয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করেন দুই ব্যাটসম্যান।

পরিসংখ্যান: ভারতের বিপক্ষে এ ম্যাচের আগে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৬টি টেস্টই জিতেছে ভারত। বৃষ্টির সৌজন্যে ২টি টেস্ট ড্র হয়েছে। 


‘আবারও সাকিব’: রবীন্দ্র জাদেজার বলটি প্রত্যাশার থেকে একটু বেশি টার্ন ও বাউন্স করেছিল। শেষ পর্যন্ত বলের উপর চোখ রাখলে জাদেজার বল ঠিকমত খেলতে পারতেন সাকিব।  কিন্তু পারলেন না। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিজের উইকেট বিলিয়ে আসলেন সাকিব। ২১ রানে অপরাজিত থাকা সাকিব পঞ্চম দিন ১ রান যোগ করে সাজঘরে ফিরেন। দিনের তৃতীয় ওভারেই সাফল্য পেল ভারত।

ড্র করতে পারবে বাংলাদেশ? ৭ উইকেট হাতে রেখে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৬ রান। ড্র করতে হলে শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে উইকেটে ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।

 

 

সূত্র :রাইজিংবিডি