সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল সাত দফা ইশতেহার ঘোষণা করেছে। সাত দফা অধীনে মোট ৪৫টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ। এ সময় উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী আবির বিন জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী পলাশ দেসহ অন্য প্রার্থীরা।

ঘোষিত ৭ দফা প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ, স্বাস্থ্য, আবাসন ও খাদ্য, প্রশাসন, গবেষণা ও একাডেমিক কার্যক্রম, নিরাপদ ও সবুজ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের সার্বিক সুবিধা উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

ইশতেহার ঘোষণার আগে লিখিত বক্তব্যে ভিপি প্রার্থী আবির বিন জাবেদ বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার পূর্ণ সম্ভাবনার অতি সামান্য অংশই কাজে লাগাতে পেরেছে। প্রায় প্রত্যেকটি র‍্যাংকিংয়ে চবির অবস্থান তলানিতে। শিক্ষা-গবেষণায় অগ্রগতি তো দূরের কথা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত আবাসন, মানসম্মত খাবার ও নিরাপদ যাতায়াতের মতো ন্যূনতম মৌলিক চাহিদাগুলোও আজ দুরাশা হয়ে দাঁড়িয়েছে।

 

সূত্র: যুগান্তর