সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন : আমীর খসরু

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন : আমীর খসরু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় আমীর খসরু বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছেন নির্বাচনের জন্য। দেশের অর্থনীতিকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ভবিষ্যৎ অর্থনীতি রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, আমরা আলোচনা করেছি- এই মুহূর্তে আমাদের এলডিসি গ্র‍্যাজুয়েশনটা স্থগিত রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং অন্তত তিন বছর পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ।

এছাড়া ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন কিছু কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন