সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বিদ্রোহী ক্যাথলিক গোষ্ঠীকে ধর্মচ্যুত করার হুমকি ভ্যাটিকানের

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬২ মিনিট পড়া
বিদ্রোহী ক্যাথলিক গোষ্ঠীকে ধর্মচ্যুত করার হুমকি ভ্যাটিকানের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পোপের অনুমতি ছাড়াই নতুন বিশপ অভিষেকের সিদ্ধান্ত নিয়েছে পুরাতন ল্যাটিন বিচ্ছিন্নতাবাদী ঐতিহ্যবাদী দল সোসাইটি অব সেন্ট পিউস (এসএসপিএক্স)। এতেই বেজায় চটেছে ভ্যাটিকান।

গোষ্ঠীকে পোপ লিওর অনুমতি ছাড়া নতুন বিশপ অভিষিক্ত করার পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ।
বুধবার (১৩ মে) ভ্যাটিকানের ডকট্রিনাল অফিস প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

সুইজারল্যান্ডভিত্তিক ঐতিহ্যবাদী দল পোপ লিওর সম্মতি ছাড়াই আগামী ১ জুলাই নতুন বিশপ অভিষেকের পরিকল্পনা ঘোষণা করেছে। কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ বলেন, ‘পোপের নিদের্শ না মানলে গোষ্ঠীটিকে ১৪০ কোটি সদস্যের চার্চ থেকে বহিষ্কার করা হবে।

’
ভ্যাটিকানের ডকট্রিনাল অফিসের প্রধান কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এক বিবৃতিতে জানান, পোপের অনুমোদন ছাড়া বিশপ অভিষেক করা ঈশ্বরের বিরুদ্ধে এক ‌‘গুরুতর অপরাধ’, যা চার্চের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব তৈরি করবে।

ক্যাথলিক ক্যানন আইন অনুযায়ী, পোপের নির্দেশ ছাড়া বিশপ তৈরি করলে অভিষেককারী বিশপ এবং যিনি অভিষেক গ্রহণ করছেন—উভয়ই চার্চ থেকে স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কৃত হন।

চার্চ থেকে বহিষ্কৃত ব্যক্তিরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হিসেবে গণ্য হন। তারা কোনো পবিত্র আচার গ্রহণ করতে বা চার্চের কোনো পদে থাকতে পারেন না।

অনুতাপ না করে মারা গেলে ক্যাথলিক নিয়মে সমাহিত হওয়ার অধিকারও হারান।
বিশ্বজুড়ে ৭৩৩ জন যাজক রয়েছেন বলে দাবি এসএসপিএক্সের। সাড়ে ছয় দশক ধরে সেন্ট পিয়াস এক্স সোসাইটি সঙ্গে ভ্যাটিকানের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান।