সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

বিদ্যুত খুঁটিতে ছোঁয়া লাগা মাত্রই নিশ্চল পথচারী! (ভিডিও)

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৯২ মিনিট পড়া
বিদ্যুত খুঁটিতে ছোঁয়া লাগা মাত্রই নিশ্চল পথচারী! (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পথ চলতে গিয়ে আমরা হয়তো কখনো কখনো রাস্তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুত লাইনের খুঁটিতে নিজের অজান্তেই ছুঁয়ে দিই। কিন্তু এতে যে আমাদের ভয়ঙ্কর কোনো পরিণতি ডেকে আনতে পারে তা হয়তো আমারা কখনো ভেবে দেখিনি। এতে এমনকি মৃত্যুও হতে পারে আপনার।

কেননা বর্ষাকালে এবং অন্যান্য সময়ও প্রায়ই বিদ্যুতের খুঁটিগুলো বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ফলে তাতে ছোঁয়া লাগা মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হতে পারে।

সম্প্রতি এমনই একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃষ্টি ভেজা দিনে একটি এলাকার দুটি রাস্তার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি। খুঁটিটি বৃষ্টি বা কোনো কারণে হয়তো বিদ্যুতায়িত হয়ে আছে। কিন্তু এর পাশ দিয়ে চলাচল করা লোকজন তা জানেন না। অনেকেই খুঁটিটির পাশ ঘেষে চলে যাচ্ছেন। একটুর জন্য হয়তো ছোঁয়া লাগছে না। কত বড় বিপদের কোলঘেষে তারা হাঁটছেন তা জানেন না ওই পথচারীরা।

হঠাতই একজন নারী কাঁদামাখা রাস্তা পাড়ি দিতে গিয়ে বিদ্যুতের ওই খুঁটিতে হাত লাগানোর সঙ্গে সঙ্গেই তাতে আটকে ঝুলে পড়েন। এসময় আশে-পাশের লোকজন কী ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। পরে অবশ্য তারা বুঝতে পারেন বিদ্যুতের খুঁটিতে ছোঁয়া লাগার কারণে ওই নারী বিদ্যুতস্পৃষ্ট হয়েছেনে যে কারণে তিনি খুঁটিতে আটকে ঝুলে পড়েছেন।

কিন্তু ততক্ষণে ও পথচারী নারীর দফা-রফা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রোমহর্ষক এই ঘটনার ভিডিওটি নাজায়েরা নামের একজন মডেলের ফেসবুক পেজে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে পড়ে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

https://www.facebook.com/nazaera56/videos/434492260727006/?t=0