লাইফ স্টাইল

বিদেশ যাত্রার যোগ আছে মিথুনের, পেশাগত দিক ভালো যাবে কন্যার

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৬ ও ৯। শুভ বার শুক্রবার ও মঙ্গলবার। শুভ রত্ন হীরা ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি মিশুক ও সামাজিক। বহুমুখী মেধা ও সৃজনশীলতার অধিকারী। অন্যের দ্বারা প্রভাবিত হবেন সহজে। আত্মীয় স্বজনদের জন্যে অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে। ঝামেলা ও সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। দৃঢ়তা ও অধ্যাবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ দেখা দিতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসু হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। পুরনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। কোনো শোক সংবাদ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বড় ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

চাকরীজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকর্ষনবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসু হতে পারে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের সামাজিক সঙ্কটে জড়াতে পারেন। কোনো ধরনের অসম্মানজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অতিন্দ্রীয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রেম ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রনয়ে সাফল্যের সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রেম ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভবনা আছে। বিনোদনমূলক কাজে অংশ নিতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা আশা করতে পারেন। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। পরিবেশের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

সূত্র: এনটিভি