সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিদেশেও শেখ হাসিনার জায়গা হচ্ছে না : মান্না

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
বিদেশেও শেখ হাসিনার জায়গা হচ্ছে না : মান্না

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও বিদেশে জায়গা হচ্ছে না। কারণ সবাই জানে তিনি একজন খুনি, লুটেরা ও ফ্যাসিস্ট। হাসিনার পালানো ছাড়া পথ ছিল না উল্লেখ করে মান্না বলেন, তিনি যদি না পালাতেন তাহলে হাড্ডি-মাংস পাওয়া যেত না।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মান্না এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতা বলেছে তারা নতুন বাংলাদেশ চায়। বিগত ১৫ বছরে শেখ হাসিনার সরকার শুধু উন্নয়নের গান গেয়েছে। এক পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র ১১৮৬ কোটি ভারতীয় মুদ্রা ব্যয় হয়।

যদিও পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯.১৫ কিলোমিটার। এ থেকেই বোঝা যায় শেখ হাসিনার সরকার কী পরিমাণ দুর্নীতি করেছে।

নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ।

এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্যসচিব কাজী মোতাহার রহমান বাবু প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ