সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বিতর্কিত আ’লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন বাগমারার ওসি

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বিতর্কিত আ’লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন বাগমারার ওসি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গিয়ে মনোনয়নপত্র দাখিলে অংশ নিলেন রাজশাহীর বাগমারা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ। যে এ নির্বাচন শূষ্ঠ ও শান্তিপূর্ণ করতে দায়িতপালন করবেন।

 

  • বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিয়ে গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলমগীর সরকারসহ দলীয় নেতাদের সঙ্গে গিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। ওই প্রার্থীর বাড়িতে ২০০৪ সালে জেএমবির নেতাদের বৈঠকের ভিডিও রয়েছে। যেখানে আলমগীরও রয়েছে। একজন প্রার্থীর হয়ে মনোনয়ন জমা দেওয়ায় অন্য প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তবে কেউ যদি কোন প্রার্থীর পক্ষে মনোয়নপত্র জমা দেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

  • গোয়ালকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে বলেন, পুলিশ গিয়ে একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেয় তবে সে নির্বাচন নিরপেক্ষ হবে কি না তা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

 

প্রসঙ্গত, গত ৭ মে চতুর্থ দফায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর দুইদিন আগে ৫ মে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ২৬ সেপ্টেম্বর স্থগিত বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন।

ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। কাল যাচাই বাছাই ও ১৪ অক্টোবর পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন।

স/আর