সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিজয় মিছিল নয়, দেশকে এগিয়ে নিয়ে যাব : শিরীন শারমিন

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
বিজয় মিছিল নয়, দেশকে এগিয়ে নিয়ে যাব : শিরীন শারমিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তবে এ উপলক্ষে নেতাকর্মীদের বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল কাজ বলে তিনি মন্তব্য করেন।

সোমবার তার বাসার সামনে তাকে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান ও নির্বাচনের ফল হস্তান্তর করেন। এ সময় তিনি এ আহ্বান জানান।

ড. শিরীন বলেন, নৌকার জাগরণ আজকের বাস্তবতা। আপনারা যেভাবে নৌকাকে বিজয়ী করেছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিজয় মিছিল না করার আহ্বান জানিয়ে বলেন, মহান বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও মহাজোট বিপুল ভোটে সারা দেশে বিজয়ী হয়েছে। আমরা এখন দেশকে এগিয়ে নিয়ে যাব।

রংপুরের পীরগঞ্জের ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০৭টি ভোটকেন্দ্রের অধীনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৯১৭ ভোটারের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৬৬৩ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে তিনি ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী বিএনপির সাইফুল ইসলাম ২৪ হাজার ৫৩ ভোট পেয়েছেন। এর আগেও তিনি এই আসনের এমপি ছিলেন।