অর্থ ও বাণিজ্য

বিজয়ের মাসে বিকাশে ১১ টাকা মোবাইল রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া

বিজয়ের মাসে বিকাশ অ্যাপ দিয়ে যেকোনো নাম্বারে ১১ টাকা মোবাইল রিচার্জ করলেই ১৬ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহক।

সীমিত সময়ের এই অফারে একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে একবারই ক্যাশব্যাক নিতে পারবেন।

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন, রবি এবং টেলিটকের সকল নম্বরের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে। উল্লেখ্য, সীমিত সময়ের জন্য চলা এই অফার যেকোন সময় শেষ হয়ে যেতে পারে।

এখন সারাদেশের ২ লাখ ৪০ হাজার এজেন্ট থেকে ক্যাশইন করার পাশাপাশি ২২টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাডমানি করা যায় সহজেই।

 

সূত্রঃ যুগান্তর