সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বিজেপির কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ

নিউজ ডেস্ক৪ মে ২০২৬১ মিনিট পড়া
বিজেপির কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক কয়েকটি রাউন্ডের পর বিজেপি ১৮৮টি আসনে এগিয়ে এবং তৃণমূল এগিয়ে রয়েছে ৯৮টি আসনে। দিনের শেষে ছবি কেমন হয়, সেদিকে সকলের নজর রয়েছে।

ইতিমধ্যে বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ দেখা গিয়েছে। বিবিসি সংবাদদাতা ইশাদ্রিতা লাহিড়ী জানিয়েছেন, একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী ননেদ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে তার ছেিবা পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয়েছিল তার ছবি ও ভিডিও।

বিরোধীরা অবশ্য তাকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তার জবাবও অবশ্য দিয়েছিলেন মি. মোদী। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।

 

সূত্র: বিবিসি বাংলা