সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

বিছানায় শুয়েই ১৬ লাখ টাকা আয়!

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৯২ মিনিট পড়া
বিছানায় শুয়েই ১৬ লাখ টাকা আয়!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মানির মহাকাশবিজ্ঞানীরা খুঁজছেন এমন মানুষ, যাদের কাজ হবে ৬০ দিন কেবল শুয়ে থাকা। এই কাজের জন্য পারিশ্রমিকের অঙ্ক ১৬ লাখ টাকার সমান। মহাকাশচারীরা ওজন কমে যাওয়ার পর নিরাপত্তার খাতিরে কী কী পদ্ধতি অবলম্বন করবেন তা যাচাই করতে জার্মানির গবেষকরা একটি পরীক্ষা চালাচ্ছেন। সেই পরীক্ষায় টানা ৬০ দিন ধরে ১২ জন পুরুষ ও ১২ জন নারীকে বিছানায় বন্দি থাকতে হচ্ছে। বিছানায় শুয়েই তারা খাওয়া, গোসলসহ অন্যান্য দৈনন্দিন কাজ করছেন।

পাশাপাশি গবেষণার দ্বিতীয় ধাপে অংশ নিতে আগ্রহীদের খুঁজছেন গবেষকরা। শুনতে সহজ মনে হলেও আসলে এভাবে একটানা বিছানা-বন্দি থাকার কাজ রীতিমত কষ্টের। পাশাপাশি জার্মান ভাষাতেও দক্ষতা থাকা প্রয়োজন। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, তাদের মোটা অঙ্কের পারিশ্রমিক দেয়া হবে। তাদের প্রত্যেকে ১৬,৫০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকা) করে পাবেন।

জার্মানির কোলন শহরের জার্মান এয়ারোস্পেস সেন্টারে বর্তমানে চলছে এই গবেষণা।

বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘক্ষণ ওজনহীনতার মাঝে থাকলে শরীরে দেখা দিতে পারে হাড় ও পেশির অসাড়তা, ফুসফুস বা হৃৎপিণ্ডের দুর্বলতার মতো গুরুতর সমস্যা। সাথে দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, পিঠে ব্যথাও।

এই সমস্যাগুলি কীভাবে আরো দক্ষভাবে মোকাবিলা করতে পারবেন মহাকাশচারীরা, তা জানতে পরীক্ষায় অংশগ্রহণকারীদের শোয়ানো হয়েছে কৃত্রিম মাধ্যাকর্ষণযুক্ত বিছানায়। সেখানেই ৬০ দিন ধরে তাদের ওপর করা হবে নানান পরীক্ষা।