সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিচারের ভার আপনাদের ওপর, ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিচারের ভার আপনাদের ওপর, ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আমি বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দেবো। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চললো আমরা সরকারে। এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এটুকু বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে, দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বহুলকাঙ্ক্ষিত সংলাপ শুরুর আগে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

গণভবনে সংলাপে ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতারা

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্র অব্যাহত রেখেছি। দেশটা আমাদের সবার। মানুষের ভাগ্যের পরিবর্তন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য।

 

‘এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে কাজ করছি।’

এর আগে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের নেতাদের স্বাগত জানিয়ে তাদের খোঁজখবর নেন।