সদ্য প্রকাশিত
রাজনীতি

বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে খালেদার শোক

সিল্কসিটিডিনিউজ ডেস্ক :

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানান তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন।

শোকবার্তায় খালেদা বলেন, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে তার বিচারিক জীবনে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে তার খ্যাতি দেশবাসীর মনে চিরজাগরুক থাকবে।

তার মতো একজন বিচক্ষণ বিচারকের পৃথিবী থেকে চিরবিদায় জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন খালেদা।

বিএনপি চেয়ারপারসন রুহুল আমিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বনামধন্য বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

ফখরুল বলেন, তার মৃত্যুতে দেশবাসীর মতো আমিও শোকাহত।

ফখরুল এম এম রুহুল আমিনের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র : বাংলানিউজ