সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

বিকৃত যৌনাচার : ভারতে গরু রক্ষকদের প্রধান গ্রেপ্তার

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
বিকৃত যৌনাচার : ভারতে গরু রক্ষকদের প্রধান গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গরু রক্ষার নামে মিথ্যা অভিযোগে হিন্দুসহ ভিন্ন ধর্মালম্বীদের উপর হামলা-নির্যাতনের অভিযোগ তো তার বিরুদ্ধে আছেই। এবার তার বিরুদ্ধে উঠল বিকৃত যৌনাচারের অভিযোগ। অবশেষে গতকাল শনিবার রাতে অসংখ্য অপকর্মের হোতা কথিত গো-রক্ষা দলের প্রধান সতীশ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গো-রক্ষা দলের সদস্যরা নৃশংসভাবে লোকজনকে মারধর করছে, এমন ভিডিও প্রকাশ্যে আসার দুবছর পর গত ৬ আগস্ট তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। আঘাত করার উদ্দেশ্যে অপহরণ, অন্যায় ভাবে আটকে রাখা ও ভারতীয় দণ্ডবিধির আরও বেশ কিছু ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে গো-রক্ষা দল ‘কসাইখানায় পাচারের জন্য’ গরু নিয়ে যাওয়া ট্রাকে চড়াও হয়ে চালকদের মারধর, ট্রাক জ্বালিয়ে দেওয়ার ভিডিও পোস্ট করত বলে অভিযোগ পাওয়া গেছে।

সাহারানপুরের এক যুবকের দায়ের করা অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগে সতীশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাও প্রয়োগ করা হয়েছে। তাকে অপহরণ করে সতীশ ও তার লোকজন যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেন ওই যুবক। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জানান, জোর করে রাজপুরার এক গোশালায় তাকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে সতীশ, বাবলু ও আরও ১০-১৫ জন। কয়েকজন তার মুখে প্রস্রাব করে দেয় বলেও জানান তিনি।

গত সপ্তাহে সতীশের যৌনবিকৃতির শিকার বলে দাবি করা আরও এক যুবক জানিয়েছিলেন, তাকেও আটকে রেখে তার জিনিসপত্র কেড়ে নেয় সতীশের লোকজন, তার ওপর যৌন অত্যাচার চালান সতীশ। পালিয়ে বাঁচতে সতীশ গা ঢাকা দিয়ে বৃন্দাবনেই ছিলেন। তবে শেষরক্ষা হলো না।

সূত্র: অনলাইন