সদ্য প্রকাশিত
মতামত

বিকট শব্দে ইউএনও-এসিল্যান্ডদের গাড়ি দাঁপিয়ে বেড়াচ্ছে!

নিউজ ডেস্ক২০ মে ২০২৫২ মিনিট পড়া
বিকট শব্দে ইউএনও-এসিল্যান্ডদের গাড়ি দাঁপিয়ে বেড়াচ্ছে!

রফিকুল ইসলাম

উপজেলা পর্যায়ে কিছু কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার, ভূমি  (এসিল্যান্ড) নিজেদের রাজা ভাবেন। এদের প্রত্যেকের সরকারি গাড়ীতে লাগানো রয়েছে জরুরী হর্ণ। যা বিকট শব্দ করে দাঁপিয়ে বেড়াচ্ছে উপজেলার রাস্তাগুলো। এদের অফিস পিয়ন থেকে শুরু করে সবাই নিজেদের উজির-নাজির মনে করেন।

ইউএন’র আস্কারায় তারা স্থানীয় জনগণের সঙ্গে সীমাহীন খা*রাপ আচরণ করেন। আর এমন কোনো খাত নাই যে, তারা টোল (চাঁদা) তুলেন না। টাকা পেলে এরা ইউএনও এবং এসিল্যান্ডের অফিসসুদ্ধ বিক্রি করে দিতেও প্রস্তুত। এসব নিয়ে জেলা প্রশাসকদের কোনো হস্তক্ষেপ দেখি না কখনো।

মাঝে মাঝে উপজেলাগুলোতে আপনারা ঝটিকা অভিযান চালান। দেখবেন আপনাদের এই রাজারা (ইউএনও-এসিল্যান্ডরা) উপজেলায় বসে আদৌ কি সেবা দেন, নাকি জনগণকে শোসন করেন? জনসেবা যে তলানিতে ঠেকেছে; সেটি কি জেলা প্রশসাকগণ খোঁজ রাখেন?

যতটুকু জানা যায় বা দেখা যায়, এখন অনেক ইউএনও-এসিল্যান্ডরা উপজেলার সরকারি বাস ভবনে থাকেন না। তারা থাকেন জেলা শহরে। সেখান থেকে সরকারি গাড়ি নিয়ে অফিসে যাতায়াত করেন।

এখানে আরেকটি তথ্য তুলে ধরি, বিগত সাড়ে ১৫ বছরে চারটি জাতীয় সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরিতে ইউএনওরাও ছিলেন অন্যতম নাটেরগুরু। কিন্তু এখন পর্যন্ত তাদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? হয়তো আগামীতে হবে বলে আশা রাখি।

 

লেখক: লেখক ও সাংবাদিক