সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্বাচন করেছেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।
সূত্র: রাইজিংবিডি









