সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

বিএনপি নেতা সালাহউদ্দিনের বক্তব্য তুলে ধরলেন সারজিস

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
বিএনপি নেতা সালাহউদ্দিনের বক্তব্য তুলে ধরলেন সারজিস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই বক্তব্যগুলো শেয়ার করেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ডিএনএতে গণতন্ত্র নেই। জন্মলগ্ন থেকে তারা কখনোই বাংলাদেশের পক্ষে রাজনীতি করেনি, বরং যাদের স্বার্থে কাজ করেছে আজ তাদেরই আশ্রয়ে রয়েছে।

তার মন্তব্য—যেখানে তাদের উৎপত্তি, বিনাশও সেখানেই হবে বলে আশা করা যায়।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ইস্যু টেনে জনগণকে বিভক্ত করা একটি ভুল কৌশল। বিএনপি এ ধরনের রাজনীতি সমর্থন করে না। তার ভাষায়, স্বাধীনতার ৫৪ বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না।