সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপি নেই, তবু শঙ্কা কাটেনি আওয়ামী লীগের

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
বিএনপি নেই, তবু শঙ্কা কাটেনি আওয়ামী লীগের

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

ঢাকা ২০ (ধামরাই) আসনের বিএনপির প্রার্থী উপজেলার বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করার ফলে বিএনপি শূন্য এ আসনটি। বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমদ নির্বাচনী বৈতরণী পার হওয়া অতি সহজ হবে- এমনটা মনে করছেন না অনেকেই। কারণ হিসেবে জানা গেছে, বিএনপি প্রার্থী তমিজ উদ্দিন জেদী প্রকৃতির লোক হিসেবে এলাকায় জনশ্রুতি রয়েছে। দলীয় ভোট ছাড়াও তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে প্রায় ৩০-৪০ হাজার।

আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমদের রিটে তমিজ উদ্দিনের মনোনয়ন বাতিল করে হাইকোর্টের আপিল বিভাগ। সঙ্গতকারণে দলীয় ভোট ও তমিজ উদ্দিনের অনুসারীরা বেনজীরবিরোধী কাতারে শামিল হওয়টাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে বিএনপির মধ্যে চলছে অন্তঃকোন্দল। আর এ কোন্দলে জ্বলছে সারা ধামরাই। অপরদিকে বর্তমান এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক মনোনয়ন না পাওয়ার কষ্টে আছেন তার অনুসারীরা। মালেকেরও অসংখ্য অনুসারী রয়েছে এ আসনে। এ ছাড়া জামায়াতের ভোটও আছে প্রায় ২০-২৫ হাজার। এরা জোটবেঁধে বেনজীরবিরোধী অবস্থান নিলে রাজনৈতিক মাঠে সৃষ্টি হবে নতুন সমীকরণের। এতেই মহাবিপদে পড়তে পারেন আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমদ। এসব বিবেচনায় বেনজীর আহমদের বিজয়ী হওয়ার পথ এতটা সহজ বা মসৃণ নয় বলে অনেকে মন্তব্য করছেন।

তবে বেনজীর আহমদ প্রতিদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চলেছেন।

এদিকে জাতীয় পার্টির ঢাকা জেলার সভাপতি সাবেক এমপি খান মোহাম্মদ ইস্রাফিল খোকন, ইসলামী আন্দোলনের উপজেলার সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উপজেলার সাধারণ সম্পাদক এম এ মান্নান প্রতিদিন গণসংযোগ করে বেড়াচ্ছেন। এর মধ্যে বেনজীর আহমদ বাদে সকলেই তমিজ উদ্দিনের সমর্থন নেওয়ার আশায় তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুল মান্নান বলেন, বিভিন্ন সমীকরণে আশায় ঘর বেঁধেছি। তমিজ উদ্দিন বাদে আরো চারজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ আসনে।

এ বিষয়ে তমিজ উদ্দিন বলেন, অনেকেই যোগাযোগ করছে তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ ছাড়া তিনি বলেন, আমি নির্বাচন করার সুযোগ পেলে আওয়ামী লীগ প্রার্থী জামানত হারাত।

এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধামরাইয়ের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেনজীর আহমদকে নির্বাচিত করবেন। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, বিভিন্ন কারণে বেনজীর আহমদের বিজয়ী হওয়া অতিসহজ হবে না।

১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঢাকা ২০ (ধামরাই) আসন গঠিত। এতে ১৪০টি কেন্দ্রের বিপরীতে ভোটার রয়েছে তিন লাখ ২০ হাজার ২৩২ জন।