সদ্য প্রকাশিত
রাজনীতি

বিএনপি দেশের জন্য বিপদজনক : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৮১ মিনিট পড়া
বিএনপি দেশের জন্য বিপদজনক : তথ্যমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজাকারদের দোসর বিএনপি দেশের জন্য বিপদজনক। তাই খালেদা জিয়া ও তার দল বিএনপির রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত। আজ বুধবার বিকেলে ফেনীর ছাগলনাইয়ার আদালত মাঠে জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গি ও সন্ত্রাস দমনে যুদ্ধের মধ্যে রয়েছে। কিন্তু বিএনপি, জামায়াত ও তেতুল হুজুরেরা পিছু হটে পরাজিত হলেও হাল ছাড়েনি। তারা আগামী সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশে উন্নয়ন উপহার দিয়েছেন। মহাজোট সরকারের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ এলে তাতেও কোন ছাড় দেওয়া হচ্ছে না।

এ ছাড়াও ইনু বলেন, জাসদের কর্মীরা দুর্নীতি করে না। জাসদ শক্তিশালী হলে দেশের রাজনীতিতে ভারসাম্য আসবে।

জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের এমপি ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বুলবুল।