সদ্য প্রকাশিত
রাজনীতি

বিএনপি-জোটের বৈঠক চলছে

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বিএনপি-জোটের বৈঠক চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের জোটসমন্বয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খেলাফত মজলিসে আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাপা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম ফজলে রাব্বী চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণিসহ জোটের শরিক নেতারা রয়েছেন।

ধারণা করা হচ্ছে, বৈঠকে নাসিক নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে বিএনপির প্রস্তাব নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা করবেন খালেদা জিয়া।

 

এদিকে আগামীকাল বুধবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলবেন খালেদা জিয়া।বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন