সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিনেই এক লাখ লোক মারবে’

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিনেই এক লাখ লোক মারবে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এতো নিষ্ঠুর এই বিএনপি। ওরা যদি আবার ক্ষমতার সাদ পায় এক লাখ লোক প্রথম দিনেই হত্যা করবে।

তবে সেই আশা ভূল। কারণ নির্বাচনের মাঠে গিয়ে দেখেছি, ২০০১ সালে অত্যাচার, নির্যাতন, হত্যা ও নারী ধর্ষনের কথা মানুষ ভুলেনি। ব্যালটের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর তার জবাব দেবে বাংলার মানুষ।

বুধবার গাজীপুর রোডের বাসভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মানুষ অবাক হয় বাংলাদেশের উন্নয়ন দেখে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।