সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে: গয়েশ্বর

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
বিএনপির ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে: গয়েশ্বর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে। এ জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ, বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে। বুধবার জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না। তারা শুধুমাত্র ৫-৬ জনের কথা বলেন, শুধু জুলাই আন্দোলনের কথা বলেন। তাহলে বাকিরা কোথায়? তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপিকে।

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কৃষক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

 

সূত্র: যুগান্তর