সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির হাফিজ ইব্রাহিমের বক্তব্যের প্রতিবাদ জানালো জামায়াত

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
বিএনপির হাফিজ ইব্রাহিমের বক্তব্যের প্রতিবাদ জানালো জামায়াত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ‘জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতা যুদ্ধে এ দেশে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল’ মর্মে গত ১৮ জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মনগড়া। তিনি জামায়াতে ইসলামী ও এ দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশ, দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম জামায়াতে ইসলামী সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে নিজের এবং নিজ দলের ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছেন। জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি

 

সূত্র: জাগো নিউজ