সদ্য প্রকাশিত
রাজনীতি

বিএনপির সাবেক এমপির ছেলে ট্রাকচাপায় নিহত

নিউজ ডেস্ক১১ জুন ২০১৯১ মিনিট পড়া
বিএনপির সাবেক এমপির ছেলে ট্রাকচাপায় নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছেলে রাজধানীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন। তার নাম আকিব রেজা (২৩)।

মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব রেজা বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবার সূত্র জানায়, আকিব রেজা ঈদের ছুটি শেষে দৌলতপুর থেকে নৈশকোচে ভোরে ঢাকায় আসেন। ভুলে নৈশকোচের ভেতর ব্যাগ রেখে ঢাকার কল্যাণপুরে নেমে যান তিনি। এর পর মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছান।

এদিকে বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর দৌলতপুর ছড়িয়ে পড়লে তারাগুনিয়া নিজ বাসভবনে বিএনপিদলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ ভিড় করেন। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।