সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

বিএনপির বিরুদ্ধে অভিযোগ পেলেই গণমাধ্যম বেশি প্রচার করছে : অভিযোগ রিজভীর

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
বিএনপির বিরুদ্ধে অভিযোগ পেলেই গণমাধ্যম বেশি প্রচার করছে : অভিযোগ রিজভীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেছেন, ‘বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতসহ অন্যান্য দলের নেতাদের নাম এলেও বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলোই গণমাধ্যমগুলো বেশি প্রচার করছে।’

আজ (রবিবার, ২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : নাগরিক ও জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটা ফলাও করে বলছে না গণমাধ্যমগুলো।’

ডাকসু বিষয়ে রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, ‘ডাকসু নির্বাচনের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোকানে দোকানে গিয়ে জরিমানা করছেন।

এ জরিমানার টাকা তাদের বায়তুল মালে জমা দিচ্ছেন।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে ১০০ খাট সহায়তা দিয়ে ফলাও করে প্রচারণা চালাবে।’
দেশের সার্বভৌমত্ব ও ঐক্য নষ্ট করার জন্য এখন দেশের ভেতর ও বাহিরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।