সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির ফেসবুক পেজ হ্যাক!

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিএনপির ফেসবুক পেজ হ্যাক!

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ ‘Bangladesh Nationalist Party-BNP’ হ্যাক করা হয়েছে। দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পেজটি হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে।

মুহম্মদ মুনির হোসেন বলেন, এ সকল পোস্টের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।

এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।