সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এই কমিটি করা হয়।

 

বুধবার (২৮ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে নজরুল ইসলাম খানকে। কমিটির বাকি সদস্যের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। খুব শিগগির পূর্ণ কমিটির কথা জানানো হবে।’

এদিকে বিএনপির একটি সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জন এই কমিটিতে থাকবেন। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সাবেক সচিব ঈসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ইসি সচিব আব্দুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব বিজন কান্তি সরকার, শিক্ষক সাব্বির আহমেদ এই কমিটিতে থাকতে পারে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর।