সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকেই

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকেই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৭ থেকে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৭
সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিবদমান দুই গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত ৪ বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সূত্র: ঢাকা পোস্ট