সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির জরুরি বৈঠক বিকালে

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিএনপির জরুরি বৈঠক বিকালে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচন-পরবর্তী করণীয় নির্ধারণে আজ সোমবার বিকালে জরুরি বৈঠকে ডেকেছেন বিএনপির নীতিনির্ধারকরা।

আজ সোমবার বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর হবে ২০-দলীয় জোটের বৈঠক।

ইতোমধ্যেই অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে জোটটি। এমন পরিস্থিতিতে দল ও জোটের করণীয় চূড়ান্তে জরুরি বৈঠক ডাকা হয়।

বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তবে সে বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারিত হবে আজকের বৈঠকে।