সদ্য প্রকাশিত
খেলা

বায়ার্নের বিপক্ষে নেই ওজিল

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বায়ার্নের বিপক্ষে নেই ওজিল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অসুস্থতার কারণে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।

ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ৫-১ গোলে হেরে ফেরে আর্সেনাল। শেষ আটে উঠতে হলে মঙ্গলবার নিজেদের মাঠে ফিরতি লেগে বায়ার্নের জালে কমপক্ষে ৪ গোল দিতে হবে আর্সেন ওয়েঙ্গারের দলকে। বাঁচা-মরার সেই ম্যাচে ওজিলকে ছাড়াই নামতে হচ্ছে ‘গানার’দের।

গত শনিবার প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে আর্সেনালের ৩-১ গোলে হারের ম্যাচেও খেলতে পারেননি ওজিল। সোমবার দলের সঙ্গে অবশ্য অনুশীলন করেছেন জার্মান মিডফিল্ডার। তবে সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ ওয়েঙ্গার জানিয়েছেন, ওজিল এখনো পুরোপুরি সুস্থ নন। তাই তিনি বায়ার্নের বিপক্ষে স্কোয়াডে নেই।

সূত্র: রাইজিংবিডি