সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

‘বাহুবলী’ হয়ে ঝরনা থেকে ঝাঁপ যুবকের, তার পর কী হল?

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
‘বাহুবলী’ হয়ে ঝরনা থেকে ঝাঁপ যুবকের, তার পর কী হল?

সিল্কসিটিনিউজ ডেস্ক: ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি সিন দর্শকদের মনে যে ভাবে গেঁথে গিয়েছে তাতে সব থেকে চিন্তায় রয়েছে পুলিশ।

কেরলের আথিরাপিল্লি জলপ্রপাত, যাকে বলা হয় ভারতের নায়াগ্রা। ‘বাহুবলী’ সিরিজের প্রথম  ছবিতেই একটি দৃশ্য ছিল, যেখানে অভিনেতা প্রভাস সেই বিপুল জলরাশিকে উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ছে নিজেকে বাঁচাতে। কিন্তু, তা ছিল সিনেমার দৃশ্য যেখানে টেকনলজির কারিকুরি থাকে বিস্তর।

এমন সব স্টান্ট দৃশ্য যেন দর্শকরা কখনওই না চেষ্টা করেন— এই সতর্কবাণী সব অ্যাকশন-প্যক্ট ছবিতেই দেওয়া হয়। ‘বাহুবলী’ ছবিতেও ছিল। কিন্তু, কে কার কথা শোনে!

মানুষ সব সময়েই নিজেকে সকলের চোখে ‘অসাধারণ’ করে তুলতে চায়। সেই চাহিদা যে সব সময় মেটে তা নয়। উল্টে এমন ক্ষতি হয় যা অপুরণীয়।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে গেল মুম্বইয়ে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কয়েক দিন আগেই মুম্বইয়ের শাহপুরের মাহুলি ফোর্টের কাছে এক জলপ্রপাতের উপর থেকে ঝাঁপ মারেন ইন্দ্রপাল পটেল নামে এক ব্যবসায়ী। কিন্তু, ছবির হিরোর মতো তিনি বাঁচাতে পারেননি নিজেকে। পা পিছলে পড়ে গিয়ে মৃত্য হয় তাঁর।

প্রসঙ্গত, গত দু’সপ্তাহে এমন মৃত্যুর ঘটনা দুটি বলে জানিয়েছে শাহপুর পুলিশ। যে কারণে, আপাতত ওই জলপ্রপাত অঞ্চলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। সূত্র: এবেলা