সিল্কসিটিনিউজ ডেস্ক:
খুব সহজেই সামান্য কিছু উপকরন দিয়ে তৈরি করে ফেলুন দারুন স্বাদের বাহারি গাজর ছানার বরফি । স্বাস্থ্যকর ও দেখতে সুন্দর এ বরফি আপনার টেবিল কে যোগ করবে নতুন মাত্রা ।

তাছাড়া পরিবারে ছোট বড় সবাই খুব মজা করে খাবে এই বারফি। তাছাড়া অতিথি আপ্যায়নেও বিরাট ভূমিকা পালন করবে এটি। তাহলে জেনে নিন রেসিপিটি…
উপকরণ :
গাজর কুচি ৩ কাপ
ছানা ১ কাপ
নারিকেল মিহি কুরানো ১ কাপ
চিনি ১/২ – ২ কাপ
দারুচিনি ২ টুকরা
এলাচ ২/৩ টা
ঘি ১ কাপ
প্রস্তুত প্রনালি :
গাজর অল্প পানিতে সেদ্ধ করে নিন। এবার ভালো করে ম্যাস করে নিন। প্যানে ঘি দিয়ে তাতে গাজর, ছানা, চিনি, এলাচ, দারুচিনি, নারিকেল কুরানো দিয়ে ভালো করে নাড়তে হবে অল্প আচে। বেশ খানিকটা সময় নিয়ে অল্প আচে নাড়তে হবে, মিশ্রনটি ঘন হয়ে আসলে নামিয়ে নিন।
এবার ডাইসের সাহায্যে নকশা করে বরফি তৈরি করুন। বাহারি গাজর ছানার বরফি ফ্রিজে রেখে বেশ কয়েক দিন রেখে খাওয়া যায় ।
সূত্র: অনলাইন









