সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বাহাত্তরের সংবিধান হয়েছিল পাকিস্তান আমলে

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
বাহাত্তরের সংবিধান হয়েছিল পাকিস্তান আমলে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাহাত্তরের সংবিধান পাকিস্তান আমলে হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদে নয়, বরং ১৯৭০-এর পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক অনুমোদিত সংবিধান।’

শনিবার রাজধানীর বনানীতে সংবিধান সংস্কারে প্রস্তাবনা শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে ববি হাজ্জাজ এসব কথা বলেন।

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘এখানে মুজিববাদকে কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা এবং রাজনৈতিক দূরভিসন্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, যা গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনার দানবীয় ফ্যাসিস্ট সরকার পূর্ণতা দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই যা মুক্তিযুদ্ধের তিনটি মূলনীতিকে ধারণ করবে, ছব্বিশের গণঅভ্যুথানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং ফ্যাসিবাদকে চিরতরে রুখে দেবে।’

‘ভবিষ্যতে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর ও সংবিধানের যেকোনো ধারাকে সংশোধনযোগ্য করার’ দাবি জানান ববি হাজ্জাজ।

সূত্র: যুগান্তর