সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

বাস-ট্রাকে ইয়াবা পাঠিয়ে বিমানে ঢাকায়

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২২২ মিনিট পড়া
বাস-ট্রাকে ইয়াবা পাঠিয়ে বিমানে ঢাকায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরা ও হাতিরঝিল থেকে গত মঙ্গলবার পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় এরশাদুল হক (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় রানা হাওলাদার (২৬) নামের আরেক যুবককে। তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এরশাদুল কক্সবাজারের উখিয়ার একটি মাদক চক্রের প্রধান

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের একটি দল। তিনি কক্সবাজার সদরের নুরুল হকের ছেলে।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

মো. রাশেদুজ্জামানের তথ্য মতে, মিয়ানমার থেকে নৌপথে রোহিঙ্গাদের মাধ্যমে ইয়াবা আনতেন এরশাদুল। পরে ঢাকার ডিলারদের সঙ্গে যোগাযোগ করে কখনো মাছের চালানের সঙ্গে ট্রাকে, কখনো বা বাসে ইয়াবা পাঠাতেন। তবে ইয়াবার সঙ্গে তিনি না গিয়ে বেশির ভাগ সময় উড়োজাহাজে আগেভাগে ঢাকায় পৌঁছতেন। এরপর ইয়াবার চালান গ্রহণ করে নিজেই কারবারিদের সঙ্গে লেনদেন করতেন। অথচ এলাকায় ক্রিকেটার হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। পৈতৃক সূত্রে রয়েছে মাছের ব্যবসা। এর আড়ালে তিন বছর ধরে মিয়ানমারের ইয়াবা কারবারিদের সঙ্গে এনক্রিপটেড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে মাদক কারবার করছেন এরশাদুল।

উপপরিচালক বলেন, ‘প্রায় এক মাস আগে আমরা এরশাদুলের ইয়াবা চক্র সম্পর্কে জানতে পারি।

পরে এরশাদুলের সঙ্গে সখ্য তৈরিতে সোর্স নিয়োগ করি। ২৪ অক্টোবর রমনা সার্কেলের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা ঢাকার দক্ষিণখান এলাকায় ক্রেতা সেজে দুই হাজার পিস ইয়াবা কেনার দরদাম করার সময় এই চক্রের সহযোগী সদস্য হুমায়ূনকে তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার করেন। এই দুজনকে জিজ্ঞাসাবাদে এরশাদুলের অবস্থান সম্পর্কে জানা যায়। ’

হুমায়ূনের দেওয়া তথ্যের বরাতে রাশেদুজ্জামান বলেন, উখিয়া ও টেকনাফ এলাকার ইয়াবার মূল কারবারি এরশাদুল। জানতে পারি, তিনি ইয়াবার একটি বড় চালান নিয়ে দু-এক দিনের মধ্যে ঢাকায় অবস্থান করবেন। পরে তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার রাতে এরশাদুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এরশাদুল হক একটি সরকারি কলেজ থেকে বিবিএ করেছেন।

বছর চারেক আগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হয়েছিলেন রানা হাওলাদার। হাসপাতালে নেওয়ার পর বাঁ হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলা হয়। সংযোজন করা হয় প্লাস্টিকের কৃত্রিম হাত। সেই কৃত্রিম হাতের ফাঁকা জায়গায় অভিনব কায়দায় ইয়াবা বহন করে আসছিলেন এই যুবক।

ট্যাগ: