সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

বাসে চড়ে হোটেলে গেলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাসে চড়ে হোটেলে গেলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে গেলে তাকে বিশেষ প্রটোকল দেওয়ার রীতি কমবেশি সব দেশেই রয়েছে। প্রটোকলের মধ্যে ওই প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিও অর্ন্তভুক্ত।

 

শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীই নন, মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারাও নিরাপত্তার এ প্রটোকল পেয়ে থাকেন। তাদেরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ পাহারার পাশাপাশি গাড়ি বহরের ব্যবস্থাও থাকে।

 

তবে সোমবার (০৩ অক্টোবর) ভারতের এ সংক্রান্ত কর্মকর্তাদের কিছুটা হতাশ হতে হয়েছে। আর হতাশা থেকে শিক্ষা নিতে পারবেন দেশটির সরকারি পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে দেশটির জনগণ। তাই ‘ধন্য ধন্য’ শুরু হয়ে গেছে চারদিকে।

 

ঘটনাটি হলো, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুন পাঁচদিনের সফরে সোমবার রাতে ভারতে এসেছেন। রীতি অনুযায়ী দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য গাড়ি বহর অপেক্ষা করছিল। কিন্তু ওইপথে পা না মাড়িয়ে তিনি চড়ে বসেন চার্টার্ড বাসে।

 

এ ঘটনার পরপরই ধন্য ধন্য পড়ে গেছে দেশটিতে। অনেকেই মনে করছেন লি সিয়েন লুন-এর বিশেষ এ দৃষ্টান্ত দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখে ‘ঝামা’ ঘষে দিয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, যেখানে আমলারা বাইরে বের হওয়ার জন্য গাড়ি বহর সঙ্গে রাখেন। সেখানে অন্য একটি দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার তোয়াক্কা না করে সাধারণ একটি বাসে করে হোটেলে পৌঁছুলেন, তা অত্যন্ত বিস্ময়কর।

 

এ সময় প্রধানমন্ত্রী লুন-এর সফরসঙ্গী ছিলেন স্ত্রী হো চিং, বিশেষ মন্ত্রীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: বাংলা নিউজ