সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বাসি ঝোল নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার বলি দুই শিশু

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাসি ঝোল নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার বলি দুই শিশু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্ত্রীর অপরাধ ছিল রাতের খাবারে স্বামীকে বাসি মাংসের ঝোল পরিবেশন। এই নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে বেদম পিটুনি দিলেন স্বামী। মারের একপর্যায়ে স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিন্তু এতেও রাগ পড়ল না স্বামীর। রাগের চোটে নিজের দুই শিশু ছেলের মাথায় আঘাত করেন এবং গলা টিপে মেরে ফেলেন তিনি।

 

গত বৃহস্পতিবার রাতে ভারতের বেঙ্গালুরু রাজ্যের বীরেশ্বরনগরে এই নির্মম ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিষ্ঠুর ওই বাবার নাম সতীশ কুমার। তিনি পেশায় একজন কলের মিস্ত্রি।

 

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সাত বছর আগে বিহারের বাসিন্দা জ্যোতি রানীকে বিয়ে করেছিলেন সতীশ কুমার। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত। প্রতিবেশীদের দাবি, প্রায়ই স্ত্রী এবং সন্তানদের পেটাতেন বদমেজাজি সতীশ। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে চার ও দুই বছর বয়সী দুই ছেলেকেও হত্যা করেন তিনি।

 

এদিকে ঘটনার পরপরই ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে বীরেশ্বরনগর পুলিশ। পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী সতীশ কুমারকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তিনি মদে চুর হয়ে রাস্তায় পড়ে ছিলেন। আর তাঁর পোশাক ছিল সন্তানদের রক্তে ভেজা।

সূত্র: এনটিভি